তারেক রহমানের ‘ঈদ উপহার’ নিয়ে কামালের বাসায় স্বেচ্ছাসেবক দল
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে তার বাসায় গেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সদস্য সচিব আফসর খাঁন এই উপহার সামগ্রী পৌঁছে দেন।
উপহার প্রদানকালে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, বিএনপি নেতা আফম কামালণ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আগামী, মুল পরিকল্পনাকারী, নেপথ্যে থাকা হোতাদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য ফাহিম আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন ছাত্রদল নেতা আবু আনাছ প্রমূখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed