Main Menu

বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের আগুন নিয়ন্ত্রনে

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ২টা ৫৩ মিনিটে ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা আগুন নিভিয়ে ফেলে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তার আগেই আগুন নেভানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

এর আগে একইদিন ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়াার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত কদিন ধরেই রাজধানীর কয়েকটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন ছিল বঙ্গবাজার ও নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন।

ওই দুই আগুনই লেগেছে বেশ সকালে। এসব আগুনে কোনো প্রাণহানির খবর না মিললেও আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

 

Share





Related News

Comments are Closed