সিলেটে ফল মার্কেটে আগুন, আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে অগিনকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী ফল মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব মঈন।
জানা যায়, দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে একটি প্লাস্টিকের ক্যারেট (ঝুড়ি) গুদামে আগুন লাগে। দুপুর ১২টার দিকে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাহায্য চাওয়া হয় তালতলা, সেনানিবাস ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের। তবে তালতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে অন্য দুটি স্টেশনকে না করে দেয়া হয়।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমান কেমন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed