শ্রীমঙ্গলে সাড়ে ৭শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ লক্ষাধিক অধিক টাকা মুল্যের সাড়ে ৭শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক্)। খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্টানে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) এর উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আছকির মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) এর উপদেষ্ঠা শামীম আরা তারেক, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মো: লুৎফর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: কাওছার ইকবাল, পৌর কাউন্সিল মীর এম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, কেমিস্ট এন্ড ড্রাগস এসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ শ্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় প্রধান সমন্ময়কারী ইকরামুল ইসলাম ইমন।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু, সহসভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারন সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরীর পরামর্শে প্রবাস থেকে এ কর্মসূচী বাস্তবায়নে প্রধান সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন ঝলক দত্ত, যুগ্ম সমন্বয়কারী ফয়েজ বক্স, সদস্য সচিব রাহিমা নিপা ও রেদওয়ান আহমেদ চৌধুরী। কর্মসূচীর আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আলতাফ হোসেন ও যুগ্ম আহব্বায়ক তোফায়েল আহমেদ।
এছাড়াও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচীর সহযোগীতা করেন সমাজকর্মী খালেদ হোসেন, সেজিন আহমেদ ও হামিদুল হক হামিদ প্রমুখ।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed