জামালগঞ্জে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রামাদান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মানিগাঁও এ সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় প্রায় শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed