বিয়ানীবাজারে পারিবারিক বিরোধে ভাসুরের হাতে প্রবাসীর স্ত্রী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন থেকে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধু।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ভাসুর শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
নিহত স্বপ্নারা বেগম (৪২) ঘাতক শফিক মিয়ার ছোটভাই আরব আমিরাত প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবারবাড়ি পার্শ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পিতা আরব আলী।
জানা যায়, ভাসুর শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোটভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টার ভেঙ্গে ফেললে গৃহবধু স্বপ্নারা বেগমের সাথে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শফিক মিয়া ছুরি দিয়ে আঘাত করলে স্বপ্নারা বেগমকে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় উপস্থিত লোকজন আহত গৃহবধুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাকবিতন্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু মারা যান।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য তার লাশ ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি জানান, অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed