সারাদেশে সপ্তাহজুড়েই থাকবে তীব্র গরম
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন সপ্তাহজুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ৭-৮ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এই সময়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ঋতু পরিবর্তনের এই সময় ছিটেফোঁটা বৃষ্টি বিশেষ করে সিলেটের দিকে কিছুটা হলেও, তাপমাত্রা মোটেই কমবে না।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৩৮ দশমিক ১; রংপুরে ৩৪ দশমিক ৯; ময়মনসিংহে ৩৪ দশমিক ৭; সিলেটে ৩৫; চট্টগ্রামে ৩৬ দশমিক ২; খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed