সুনামগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে বিষপান করে মো. সুরুজ আলী (৪৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন।
রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো.সুরুজ আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও পারিবারিক কলহের জের লেগেই থাকতো। অভিমান করে কীটনাশক জাতীয় বিষপান করে সে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed