কুলাউড়ায় বেপরোয়া টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু
কুলাউড়া সাংদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান আহমদ ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম কাদিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। টমটমটি মনসুর এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়।
পরে টমটমচালকসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘাতক টমটম ও চালক থানা হেফাজতে রয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed