চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আলিফ বাহার (৫) এলাকার শাহজাহান বাহারের ছেলে। পরে ওই দিন বিকেল সাড়ে ৩টায় পারিবারিক কবরস্থানে শিশুর দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করেন। পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তার বাবা ও আত্মীয়-স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed