ধর্মপাশায় নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে কল্পনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে এঘটনা ঘটে।
কল্পনা ওই ইউনিয়নের বালিজুড়ী গ্রামের জমির আলীর স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা, কল্পনা আক্তার (২৮) রোববার বেলা ২টার দিকে বাড়ির পশ্চিমে থাকা বারিয়া নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওইদিন বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবেদন করায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed