শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার (৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্র জানিয়েছে, উন্নয়নমূলক এবং দরগা শরীফ মসজিদের মিটারিং ইউনিটের পুণঃনির্মাণ কাজের জন্য ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি এমসি কলেজ ফিডারের আওতাধীন কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আএ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ থেকে হার্ট ফাউন্ডেশন, টিবি গেইট ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আর ১১ কেভি দরগা শরীফ ফিডারের আওতাধীন চৌহাট্টা, পায়রা, ব্রিটানিয়া গলি, আলিয়া মাদ্রাসা, বাজার গলি ও এর আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed