সিলেটকে দেশের প্রথম স্মার্ট মহানগর করতে চান আনোয়ারুজ্জামান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে মহানগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী করেন এবং জনগণের রায়ে আমি নির্বাচিত হই তবে প্রকৃত অর্থে একটি ক্লিন, গ্রিন ও স্মার্ট সিলেট মহানগর গড়তে প্রাণপণ চেষ্টা চালাবো। সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করবো ইনশা-আল্লাহ। বিশেষ করে আপনারা সাংবাদিকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে আক্ষরিক অর্থে একটি স্মার্ট সিলেট নগর গড়তে চেষ্টা করবো।’
সিলেটে যেসব উন্নয়ন দৃশ্যমান সেগুলো অপরিকল্পিত উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন- ‘বর্তমান মেয়র বিএনপির হলেও সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’হাত খুলে বরাদ্দ দিয়েছেন। এ ক্ষেত্রে অসামান্য ভূমিকা ছিলো মরহুম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। বর্তমান মেয়র তাঁর কাছে যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। কিন্তু আজও পরিকল্পিত কোনো উন্নয়ন চোখে পড়েনি নগরবাসীর।’
সিলেট মহানগরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- ‘মেয়র বিজয়ী হলে মহানগরের সব সমস্যা চিহ্নিত করে মাস্টার প্ল্যানের মাধ্যমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে সিলেটকে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট মহানগর করবো ইনশা-আল্লাহ।’
আগামীর সবটুকু সময় সিলেট মহানগরবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন- ‘সিলেট-২ আসনে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছে একসময় থাকলেও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট সিটির মানুষের সেবায় কাজ শুরু করেছি। যদি মেয়র প্রার্থী কিংবা নির্বাচিত নাও হই তবু সিলেটের মানুষের পাশেই থাকবো সব সময়।’
বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এবং প্রশ্ন উপস্থাপন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাবেক সভাপতি আল আজাদ, সহসভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সদস্য মুকিত রহমানী, ফখরুল ইসলাম, সাদিকুর রহমান সাকি, সৈয়দ রাসেল, মো. রেজাউল হক ডালিম, রজত চক্রবর্তী, এ এইচ আরিফ, শাহজাহান সেলিম বুলবুল, শাকিল জামান ও আজহার উদ্দিন শিমুল।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed