সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে খেলাঘর’র পুষ্পস্তবক অর্পন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস উপলক্ষে (৫ মার্চ) বুধবার সকাল ১১টায় আবহাওয়া অফিস গণকবরে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়।
খেলাঘর সিলেট জেলা কমিটি, সৃষ্টি খেলাঘর আসর, পুষ্পহাসি খেলাঘর আসর, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গন কবরে পুষ্পস্তব অপর্ন করেন। পুষ্পস্তব অর্পন শেষে বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সম্পাদক ও জাতীয় পরিষদের সদস্য কবি সিরাজ উদ্দিন শিরুল, রুদ্র চক্রবর্তী, সহকারী আবহাওয়াবীদ শাহ মো: সজিব হোসাইন, পেশাগত সহকারী মো: আব্দুল মুহিদ, আবহাওয়া সহকারী নিলয় দেবনাথ, উচ্চ পর্যবেক্ষক মো: লুৎফুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, পুষ্প হাসি খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক কিশোর দাস, সৃষ্টি খেলাঘর আসরের সভাপতি শিমুল চক্রবর্তী, মো: আব্দুল করিম বেলুন মেম্বার প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed