দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে একক ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করা হবে।
সোমবার (৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) একক ভর্তি পরীক্ষা আয়োজন বিষয়ক নীতি-নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন বিদ্যমান গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আন্দোলন করছে, সেই সময় আগামী শিক্ষাবর্ষের জন্য এই নির্দেশনা এল। আর এমন ভর্তি পরীক্ষা আয়োজনে এখন থেকেই সংশ্লিষ্টদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা আয়োজনে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে শিগগিরই কমিটি গঠন করা হবে। প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে এ পরীক্ষার জন্য গঠন করা হবে ন্যাশনাল টেস্টিং অথোরিটি (এনটিএ)।
একক ভর্তি পরীক্ষার মান বজায় রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে একযোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার ফলের মান নিয়ে কোন ধরনের প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়া হলে এর মান নিয়ে কোন প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর একক ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সভায় একমত পোষণ করেন।
সভায় একক ভর্তি পরীক্ষার জন্য একটি কাঠামো, জাতীয় পর্যায়ে একটি নীতিমালা তৈরি ও পরীক্ষার মাধ্যমে একটি স্কোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সভায় একক ভর্তি পরীক্ষা নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed