কুলাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় হৃদয় ছত্রী (২৪) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কের উপর পড়েছিল তার লাশ।
নিহত হৃদয় ছত্রী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের টিলাক্লার্ক কংখন ছত্রীর একমাত্র ছেলে। তিনি সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।তিনি ট্রাস্ট ব্যাংক সিলেট শাখায় সদ্য যোগদান করেছিলেন।
জানা যায়, শনিবার সকালে বাগানের নিজ বাসা থেকে বের হয় হৃদয়। সকাল ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কুলাউড়া থানা থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর সংবাদ জানায়। এদিকে একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারে চলছে শোকের মাতম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।
ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে।
নিহত হৃদয় চৈত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ী থেকে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed