নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ জন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে পাঁচদোন-টঙ্গি মহাসড়কে ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারীখলা গ্রামের সুরেন্দ নাথের ছেলে পংকজ নাথ (৩০) ও অজ্ঞাত এক নারী।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় পাঁচদোনা-টঙ্গি মহাসড়কে ঘোড়াশাল এলাকায় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পংকজ নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সঙ্গে আহত হয় আরো পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed