সিসিক মেয়রের সাথে যুক্তরাজ্য রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আসেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সিলেটে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের শেষ সফর এটি।
রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
সাক্ষাতে উভয়ের মধ্যে সৌহার্দ্দপূর্ণ আলোচনা হয়। এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন সিসিকে মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মীনি সামা হক চৌধুরী, যুক্তরাজ্য দূতাবাসের সিলেটের কনস্যুলার রাহিন চৌধুরী, সিসিক মেয়রের একান্ত সহকারি সচিব সোহেল আহমদ, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের একান্ত সহকারি মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed