জগন্নাথপুরে বেইলি ব্রীজের পাটাতন ভেঙ্গে নদীতে, যানচলাচল বন্ধ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ পাগলা আউশকান্দি জগন্নাথপুর রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন ভেঙে নদীতে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার(২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় হঠাৎ সেতুর তিনটি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়।
ভমবমী বাজার এলাকার বাসিন্দা রিপন আহমদ বলেন, সকালে হঠাৎ করে সেতুর দুটি পাটাতন নিচের দিকে দেবে যায়। ফলে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যান পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে। আজ দিনের ভিতরে যান চলাচল স্বাভাবিক হবে।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed