স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৬মার্চ রবিবার রাতের প্রথম প্রহরে আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র্যালী পূর্বে দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মামুন বেপারি, শহীদ আহমদ, জাহেদ আহমদ, আনোয়ার আলী, এরশাদ মিয়া, আনোয়ার হোসেন কুটি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা-চিকিৎসা ভঙ্গুর দশা, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষক করা হচ্ছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারন শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed