গুগল ট্রান্সলেটে ছবি থেকে লেখা অনুবাদ করা যায় যেভাবে
প্রযুক্তি ডেস্ক: গুগল ট্রান্সলেট কাজে লাগিয়ে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করেন অনেকেই। তবে মাঝেমধ্যে ছবিতে থাকা লেখা অনুবাদের প্রয়োজন হয়। চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমেই ছবিতে থাকা লেখা অন্য ভাষায় অনুবাদ করে পড়া যাবে।
নতুন এ সুবিধা দিতে সম্প্রতি নিজেদের লেন্স সুবিধা গুগল ট্রান্সলেটে যুক্ত করেছে গুগল। বর্তমানে ১১৩টি সোর্স ভাষা ও ১৩৩টি ডেসটিনেশন ভাষায় এ ফিচার ব্যবহার করা যাবে। অনুবাদের ফলাফলের নিচে ‘লেন্স ট্রান্সলেট’ লেখাটি দেখা যাবে।
ছবিতে থাকা লেখা অনুবাদের পদ্ধতি দেখে নেওয়া যাক—
ছবিতে থাকা লেখা অনুবাদ করার জন্য প্রথমে কম্পিউটার বা ফোন থেকে https://translate.google.com/ ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ইমেজ ট্যাবে ক্লিক করে কম্পিউটার বা ফোন থেকে ছবি নির্বাচন করতে হবে। এবার ছবিতে থাকা লেখার ভাষা এবং যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা অনুবাদ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি আইফোনেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed