হবিগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে বিরতিহীন বাসের ধাক্কায় আম্বিয়া খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার উজারগাও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাহুবলের মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আম্বিয়া খাতুন প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবলের মিরপুর-শ্রীমঙ্গল সড়কে পৌছামাত্র হবিগঞ্জ-সিলেট রুটের বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম খান।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed