Main Menu

হত্যা মামলায় সুনামগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিব হত্যা মামলায় সুনামগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। মুজিব সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো কামরুল ইসলাম (৪০) ও এলাইছ মিয়া(৪৫)। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত পিপি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের জুনের ২২ তারিখ বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা মুজিবকে পূর্ব বিরোধ নিষ্পত্তি করে দেবার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘাতক কামরুল ইসলাম ও এলাইছ মিয়া। পরের দিন ২৩ জুন উপজেলার কাইমা গ্রামের ভাটিপাড়া রোডের দক্ষিণ পাশ্বের রাস্তায় মুজিবের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।

অতিরিক্ত পিপি অ্যাড.সোহেল আহমদ ছইল মিয়া জানান, মুজিবকে হত্যার অভিযোগে আদালত দুই আসামী কামরুল ইসলাম ও এলাইছ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।

Share





Related News

Comments are Closed