সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় ও চাপা দেওয়া গাড়ি শনাক্ত করা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
« গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসায় কুরআন শিক্ষা কোর্স শুরু হচ্ছে (Previous News)
(Next News) হত্যা মামলায় সুনামগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড »
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed