গাছবাড়ি মাদ্রাসার কামিল ৯০ ব্যাচ-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
কানাইঘাট সংবাদদাতা: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, কানাইঘাটের গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা থেকে ১৯৯০ সালে কামিল উত্তীর্ণ ছাত্রদের গ্রুপ ‘কামিল ৯০ ব্যাচ’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সিলেট ক্যান্টনমেন্টের ক্যাফে ১৭ রেস্টুরেন্টের হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে এতে অংশ নেন ৯০ সালে উত্তীর্ণ সহপাঠীরা।
গ্রুপের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইন জানান, দাওরায়ে হাদীস পাস করার দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথম সহপাঠীদের পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠিত হলো। ১৯৯০ সনে কামিল পাস করেছিলাম আমরা ৭৩ জন। এরপর সম্মিলিতভাবে এক সাথে বসার সুযোগ হয় নাই। সবাই দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু বন্ধুদের মন তো চায়ই একটু বসি, আড্ডা দেই, পারিবারিক আর কর্মব্যস্ত জীবনের সুখ-দুঃখ শেয়ার করি। আলহামদুলিল্লাহ বহুল প্রতিক্ষিত প্রোগ্রামটি হলো আজ। আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন যেন নতুন করে প্রাণ পেল।
অনুষ্ঠান শেষে গ্রুপটি সচল ও পরিকল্পনা বাস্তবায়নে অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইনকে প্রধান সমন্বয়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। অন্যান্য সমন্বয়করা হচ্ছেন- জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক মাওলানা আব্দুশ শাকুর, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান মুহসিন, সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা মামুনুর রশীদ মুর্তজা, বিশিষ্ট শিক্ষানূরাগী ও গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা শরিফ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed