এক অ্যাপেই সবখবর
প্রযুক্তি ডেস্ক : প্রতি মুহূর্তে বিশ্বজুড়ে ঘটছে নানা ঘটনা। সেই সব খবর জানতে চোখ রাখতে হয় সংবাদপত্র, নিউজ পোর্টাল বা টেলিভিশনের ওয়েবসাইটে। সবসময় ওয়েবসাইট ভিজিট করে সংবাদ দেখতে একটু বিরক্তিকর লাগে।
আপনার এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে ‘অল বাংলা নিউজপেপারস’ নামের একটি অ্যাপ। এতে রয়েছে সব সংবাদপত্রের সর্বশেষ সংবাদ দেখে নেওয়ার সুবিধা।
দেশের জনপ্রিয় ও সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট স্থান পেয়েছে এই অ্যাপে। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পরবর্তীতে অ্যাপ থেকে এক ক্লিকেই বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইট ভিজিট করা যাবে।
এই অ্যাপে নোটিফিকেশন সুবিধাও রয়েছে। ফলে নতুন সংবাদ এলেই তা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ব্যবহারকারীদের।
বর্তমানে অ্যাপটি অ্যানড্রেয়েট অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাচ্ছে। খুব শিগগিরই আইওএস ভার্সন উন্মুক্ত করা হবে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed