সিলেটে সরদার এন্টারপ্রাইজের মালিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আব্দুল কুদ্দুস সরদারকে গ্রেফতার করা হয়েছে। মেসার্স সরদার এন্টারপ্রাইজ ও নিয়াজ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুস সরদার। তিনি ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে ঐ টাকা ফেরত না দিয়ে সিলেট নগরের লামাবাজার এলাকায় বিশাল সম্পত্তি গড়ে তোলেন। এ সংক্রান্ত মামলায় তাকে বৃহস্পতিবার (১৬ মার্চ) গ্রেফতার করা হয়।
আব্দুল কুদ্দুস সরদার লামাবাজার ৫৭ ছায়াতরু এলাকার আব্দুস সালাম সরদারের ছেলে।
তার বিরুদ্ধে বেসিক ব্যাংক লিমিটেড সিলেট জিন্দাবাজার শাখার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের মামলায় গ্রেফতার হয়েছেন।
সিলেট কোতয়ালী থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৮ বছর আগে ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে ঐ টাকা দিয়ে সিলেটের লামাবাজারে বিশাল সম্পত্তি গড়ে তোলেন। দীর্ঘদিন থেকে ব্যাংককে পাত্তা না দেওয়া ঋণ খেলাপীর দায়ে তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ইস্যু হয়।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed