শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে উন্নয়নমূলক কাজ চলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (১৭ মার্চ) সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজ করা হবে।
ফলে এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মহানগরের শাহজালাল উপশহরের এ, বি, সি, ডি ও জে ব্লক, তেররতন, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, কল্যানপুর, শাপলাবাগ, মেন্দিবাগ এবং নোয়াগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed