সিলেট মহানগর বিএনপির মাজার জিয়ারত ও কুরআন খতম বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও কুরআন খতমের আয়োজন করেছে নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও পবিত্র কুরআন খতমে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ২৭টি ওয়ার্ডের কাউন্সিলারদের ভোটে নির্বাচিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল কর্মসূচী বাস্তবায়ন করতে চায়। তাই মাজার জিয়ারত ও কুরআন খতমে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল মাজারে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানান তারা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed