Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় মিরাজ মিয়া (২৩) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

সোমবার (১৩ মার্চ) ভোরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মিরাজ মিয়া সিলেট এয়ারপোর্ট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম জানান, সিএনজি ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code