Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে; যা চলবে আগামী ৮ মে পর্যন্ত।

Manual4 Ad Code

সোমবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ থেকে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

Manual3 Ad Code

১২ মার্চ রোববার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code