রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্রবার ও শনিবার।
তিনি আরও বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনানুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় থেকে বিকেলে ৪টা পর্যন্ত অফিস চলে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে রমজান শুরু হবে।
Related News
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই ট্রেনের সব আসন শেষ হয়ে যাচ্ছে।Read More
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনেরRead More



Comments are Closed