বান্দরবানে ৯ জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের টঙ্কাবতী এলাকায় জঙ্গী সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক প্রশিক্ষণ কমান্ডারসহ নয়জনকে গ্রেপ্তার করেছেন র্যাব।
সোমবার (১৩ মার্চ) দুপুরে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার সদর কুমিল্লা সদরের আব্দুর রহিমের ছেলে মো. দিদার হোসেন ওরফে মাসুম ওরফে চাম্পাই (২৫), নারায়ণগঞ্জ সদরের মো. ইউনুস সর্দারের ছেলে আল আমিন সর্দার ওরফে আব্দুল্লাহ ওরফে বাহাই (২৯), ঢাকার কামরাঙ্গীরের মো. আবুল কালামের ছেলে সাইনুন ওরফে রায়হান ওরফে হুজাইফা (২১), সিলেটের বিয়ানীবাজারের কামাল আহম্মেদ চৌধুরীর ছেলে তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল ওরফে হাফিজুল্লাহ ওরফে রিতেং (১৯), সিলেট নগরীর শাহপরান থানার আব্দুল কাদিরের ছেলে মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লার লাকসামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইমরান হোসেন ওরফে সাইতোয়াল ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহের কোটচাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন (২১), বরিশাল সদরের ফারুক হাওলাদারের ছেলে মো. আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮) এবং ময়মনসিংহের ফুলপুরের গেয়াস উদ্দিনের ছেলে শামিম মিয়া ওরফে রমজান ওরফে বাকলাই (২৪)।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রোববার রাতে জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
খন্দকার আল মইন জানন, গ্রেপ্তারকৃতরা নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি বা বন্ধু বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে ওই সংগঠনে যোগদান করে। তবে প্রাথমিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন সময়ে তাদেরকে সমতল থেকে পাহাড়ে সামরিক প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। পার্বত্য অঞ্চলে তারা বিভিন্ন ধরণের অস্ত্র চালানো, অন্যান্য সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে।
তিনি আরও জানান, বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে নতুন এই জঙ্গি সংগঠনটির খোঁজ পাওয়ার পর গত বছরের অক্টোবর থেকে পাহাড়ে র্যাবের এই অভিযান চলছে।
Related News
ইনানী টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ার টেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায়Read More
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০, এক পরিবারেরই ৮ জন
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০Read More



Comments are Closed