সিলেটে শবে বরাতের রাতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে পবিত্র শবে-ই-বরাতের রাতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে নগরীর কালীঘাটের কামালগড় এলাকায় তার বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত খালেদ আহমদ (২৫) কালীঘাটে শাহিন মিয়ার দোকানে কাজ করতো। এছাড়াও মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করতো।
জানা যায়, সে ও তার মা কালীঘাট কামালগড় এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মাসুক মিয়া।
নিহত খালেদের মা আছিয়া বেগম জানান, সোমবার রাতে একসাথে মা ও ছেলে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে খালেদকে বাসায় রেখে তিনি গৃহপরিচালিকার কাজে বেরিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যার পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দেয়ালের উপর দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে বন্দরবাজার ফাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত খালেদের ভগ্নিপতি জানান, ধারণা করা হচ্ছে সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে। তবে তার মায়ের বরাত দিয়ে পুলিশ বলছে সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার ভাইয়ের মৃত্যুর পর থেকে সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এসআই নিশু দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট নগরের শিবগঞ্জ সাদিপুরে খালেদের ভাই জাকারিয়া মোহাম্মদ মাসুম (২৪) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়। নিহত জাকারিয়া জেলা ছাত্রলীগের কর্মী ছিলেন।
Related News
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতায় শাবির প্রক্টর অফিসে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থীকে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ওRead More
সিলেটে সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিরRead More



Comments are Closed