দিনাজপুরে বিএসএফের গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলির ধরন্দা এলাকায় ভারতী সীমানার ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
বিজিবি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তবে স্থানীয়রা বলছেন, নিহত যুবক বাংলাদেশি। তার নাম শাহাবুল ইসলাম (২৩)।
দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের ৩০০ গজ ভেতরে বিএসএফ দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়। ওই যুবক বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবকের নাম শাহাবুল ইসলাম ওরফে বাবু। তিনি হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed