কমলগঞ্জে গলায় উড়না দিয়ে কিশোরের আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে তাম্বির মিয়া (১৭) নামে এক কিশোর ঘরের তীরের সাথে গলায় উড়না দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের তীরের সাথে তার লাশ দেখতে পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানসিক সমস্যা ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed