তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, তুরস্কে ২২ হাজার জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জনসহ এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেছেন, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মাত্র দুটি ত্রাণ বহর পৌঁছেছে। তিনি অবিলম্বে ওই এলাকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যেন সবার কাছে সহায়তা পৌঁছাতে পারে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারী সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প।
পরে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
জানা যায়, ১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed