লেখক-সাংবাদিক ইসহাক কাজলের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজারে বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মো: আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কবি জয়নাল আবেদীন শিবু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, নাট্যকার হিফজুর রহমান, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজসেবক নারায়ণ মল্লিক সাগর।
আলোচনায় অংশ নেন সমাজসেবক আব্দুল মছব্বির, লোকমান আহমদ, সাইফুর আহমদ, সাকিব হোসেন জয় প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করে গেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে লন্ডনে চলে যাওয়ায় সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিক মানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। এজন্য তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে পুরস্কৃতও হন। ইসহাক কাজলের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে মাওলানা জুবায়ের আহমদ দোয়া পরিচালনা করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed