সিলেট মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জোনাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল করিম জোনাককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বর্তমান সভাপতি সুদীপ জ্যোতি এষ এ দায়িত্ব অর্পণ করেন। সুদীপ ব্যক্তিগত কাজে দেশের বাইরে রওয়ানা করেছেন। তার অনুপস্থিতিতে জোনাক সভাপতির দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত আবদুল করিম জোনাক দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মদন মোহন কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল করিম জোনাক দায়িত্বপালনে জাতীয়তাবাদী পরিবারের সকলের সহযোগিতা কামনা করেছেন। ছাত্রদল সংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে তার ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে (০১৭১২-৬৭৭২৩৫) যোগাযোগ করা যাবে।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed