সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম (২৯) উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার এলাকার আফেজ উদ্দিনের ছেলে।
চেয়ারম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ পাঁচ থেকে ছয়জন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হন। পরে বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসেন। বর্তমানে মরদেহটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালী সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল পারভেজ জানান, এমন খবর শুনেছি। ইতোমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তদন্ত চলছে। মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে আছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed