বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে অভিযানে নামছে সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব আয়ের অন্যতম খাত হোল্ডিং ট্যাক্স। অথচ নগর এলাকায় বিপুল অংকের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। তাই বকেয়া আদায়ে অভিযানে নামছে নগর কর্তৃপক্ষ।
যারা সময়ের মধ্যে ট্যাক্স পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে মালামাল ক্রোক এবং জরিমানা আদায় করা হবে বিশেষ অভিযানে।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন এলাকার বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের যেসব করদাতা বকেয়া ও হাল সালের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি, তারা জরুরি ভিত্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবেন। যারা নোটিশ পাওয়ার পরও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে সিসিক বিশেষ অভিযান পরিচালনা করে মালপত্র ক্রোক ও জরিমানা আদায় করবে।
সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. মতিউর রহমান খান বলেন, নগরীতে হোন্ডিং ট্যাক্স আদায়ে আমরা তৎপর রয়েছি। বিভিন্ন সময় গ্রাহকদের নোটিশ দেয়া হচ্ছে। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যারা বার বার নোটিশ দেওয়ার পরও হোন্ডিং ট্যাক্স পরিশোধ করছেন না, তাদেরকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের হোন্ডিং ট্যাক্স পরিশোধের জন্য এক বিজ্ঞতি দেয়া হয়েছে। যারা এই সময়ের মধ্যে হোল্ডি ট্যাক্স পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে অভিযানকালে সিটি কর্পোরেশন কর্তৃক মালামাল ক্রোক এবং জরিমানা করা হবে।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed