আউস কান্দিতে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আউস কান্দিতে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে দুটি চোরাই মোটর সাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত নাজমুস সাকিব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।
জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক ওবায়েদুল হকের নেতৃত্বে সিলেট- হবিগঞ্জ মহাসড়কের আউসকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ৪ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৫টায় অভিযান চালায় ৭ এপিবিএনের একটি টিম। এ সময় নাজমুস সাকিব নামের এক যুবকের কাছ থেকে একটি কালো রংয়ের ইয়ামাহা আর ফিফটিন ভার্সন থ্রি মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২০ হাজার এবং একটি লাল রংয়ের ১৬০ সিসি হোন্ডা চোরাই মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৬ হাজার আটক করা হয়।
লাল রংয়ের বাইক মালিক জীবন মিয়া এসময় পালিয়ে যায়। জীবন নবীগঞ্জ উপজেলার সাহবাজপুর গ্রামের আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র।
এ ব্যাপারে এসআই আশরাফুল আলম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed