হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (২ ফেব্রয়ারী) রাতে মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চলিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে র্যাব।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন পানতাতি (২৩) মাধবপুর থানার তেলিয়াপাড়া চা বাগান এলাকার মৃত নিপেন পানতাতি’র ছেলে।
এছাড়া একইদিন রাত সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ক্যাম্পের অপর একটি টিম চুনারুঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেকুল মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রায়টুটি গ্রামের বাসিন্দা মৃত কদর আলীর ছেলে।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed