সিলেটে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক অবস্থানে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি শনিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির বিভাগীয় সমাবেশের দিন সিলেটে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। আর ওই দিন জেলা ও মহানগর বিএনপি বেলা দুইটায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে ১০ দফা দাবিতে সমাবেশ করবে।
বিএনপি জানিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সিলেটে বিভাগীয় সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়। পরে সমাবেশের স্থান নির্বাচন শেষে বিষয়টি মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে দলটির পক্ষ থেকে অবহিতও করা হয়েছে। সমাবেশ সফল করতে নগর ও উপজেলাগুলোয় বিএনপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।
বিএনপির প্রচার-প্রচারণার মধ্যেই ১ ফেব্রয়ারী বুধবার মধ্য রাতে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের বরাত দিয়ে বলা হয়, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদ এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি বেশ আগেই বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। এ জন্য দলের পক্ষ থেকে নিয়মিত লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। এর মধ্যে বিএনপি সমাবেশ আয়োজনের প্রস্তুতি গুছিয়ে এনেছে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির একই দিনে কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক থাকবে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানিয়েছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed