Main Menu

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আফছার উদ্দিন (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নাজির আহমেদ নামে আরো একজন। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফছার উদ্দিন ব্রাক্ষন বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।

মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আফসার উদ্দিন চট্টগ্রাম আনসার কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ওই সময় তিনি নোয়াপাড়ায় ট্রেনের টিকেট কেটে মোটর সাইকেল যোগে ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্বরে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফসার উদ্দিন দুই কন্যা সন্তানের জনক।

 

Share





Related News

Comments are Closed