জগন্নাথপুরে কীটনাশক পানে তরুণীর আত্মহত্যা
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে জেসমিন বেগম (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণী ওই গ্রামের জমির মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জেসমিনের সঙ্গে উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুস ওয়ারিছের (৪০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত মঙ্গলবার ভোরে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে স্বজনদের কাছে ধরা পড়েন আব্দুস ওয়ারিছ। স্থানীয়রা বিষয়টি সালিসে দেখার প্রস্তাব দেন। মেয়েটির পরিবারের পক্ষ থেকে ছেলেকে বিয়ের কথা বললে ছেলে বিয়ে করতে রাজি হয়নি। বৃহস্পতিবার সকালে তরুণীর ঘরে থাকা কীটনাশক পান করলে তাকে উপজেলার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর থেকে আব্দুস ওয়ারিছ পলাতক রয়েছেন। জেসমিনের ভাই শাহিনুর বলেন, ‘বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।’
আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) ফজলু মিয়া বলেন, ‘আব্দুস ওয়ারিছ বিবাহিত হওয়ায় মেয়ের মা বিয়ে দিতে রাজি হননি। আমাদের ধারণা ওই তরুণী আবেগে আত্মহত্যা করেছে।’
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হবে। প্রেমের সম্পর্কের কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed