ফরহাদ, উমেদ ও মৌসুমের নামে মামলা, স্বেচ্ছাসেবক দলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম সহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।
এদিকে অনুরুপ এক বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হারিছ উদ্দিনের ঘাসিটুলার বাসায় বুধবার রাতে পুলিশি তল্লাশীর নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed