জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিক নিহত হয়েছে।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খাশিলা গ্রামের জসিম উদ্দিনের মালিকানা মাছের খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছিল একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে কুল বাগানে পানি দেওয়ার জন্য পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ইউপি সদস্য মো. জসীম উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমার ফিসারিতে কাজ করে আসছিল। বৈদ্যুতিক পানির মোটর চালাতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed