শহীদ আসাদ দিবসে জাতীয় ছাত্রদলের আলোচনাসভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: গত ২০ জানুয়ারি ছিল শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১দফা কর্মসূচীর মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।
তার ৫৫-তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এক আলোচনাসভা জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও জেলা কমিটির অন্যতম নেতা শুভ আজাদ শান্তর পরিচালনায় সন্ধ্যা ৬টায় সুরমা মার্কেটস্থ এনডিএফ কার্যালয়ে অনুষ্টিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সহ-সভাপতি মো. মিলন, ওয়াসিম মুহাম্মদ শামস্, সাংগঠনিক সম্পাদক তুখোড় আড়ং, সহ-সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র দাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুল মুমিন রাজু সহ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা আজ সব অর্থে বিকল। এই শিক্ষাব্যবস্থায় একজন মানুষ প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষার মধ্য দিয়ে স্বাচ্ছন্দে বেরিয়ে আসতে পারে শিক্ষা বিষয়টি দ্বারা সামান্যতম স্পর্শিত না হয়েই। মানুষকে এমন চরম অপদার্থ ও অকর্মা বানাবার কারখানা দুনিয়ায় আর কোথাও আছে কিনা তা জানা নেই। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে জনগোষ্ঠীর কোন উন্নয়ন বা মজ্ঞল কামনা সম্ভব নয়। দেশের মাটি জলবায়ুর সাথে এর অনেকটা তেল পানির সম্পর্ক। তেল যেমন পানিতে ভেসে থাকে, তেমনি প্রচলিত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ দেশের ব্যাপক জনসাধারণের উপরে ভেসে থেকে জোঁকের মত জনগনের রক্ত চুষে নিচ্চে। দেশের যে আঁশি ভাগ মানুষকে নিরক্ষর করে রাখা হয়েছে তাদের কাঁদের উপর নির্ভরশীল পরগাছা একটি শিক্ষিত শ্রেনী তৈরি হচ্ছে। ব্রিটিশদের এই কেরানি তৈরির শিক্ষাব্যবস্থার অবসান ঘটিয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক গণমুখী শিক্ষাব্যবস্থার লড়াই সংগ্রামকে শক্তিশালী করা এবং তাতে অংশগ্রহণ করা সকলের প্রয়োজন। সা¤্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রে বর্তমান উলঙ্গ প্রকাশের বিপরীতে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান এবং ছাত্র আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহবান জানান। এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণ, শিক্ষাঙ্গনে শাসক-শোষকগোষ্ঠীর পরিকল্পিত সন্ত্রাস ও বিভেদ সৃষ্ঠিকারী পদক্ষেপের বিরুদ্ধে ছাত্র সমাজকে সচেতন করে ঐক্যবদ্ধ আন্দোলন অগ্রসর করা আহবান জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed