কমলগঞ্জে দু’টি বসতঘরসহ একটি দোকান আগুনে পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে দু’টি বসতঘর ও একটি মুদি দোকান ভস্মীভ‚ত হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকায় বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতে মো. মোশাররফ হোসেন এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুৎতিক শর্টসার্কিট বা শুকনো খড় থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে বসতঘর ও দোকান পুড়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত মো. মোশাররফ হোসেন জানান, আগুন কিভাবে লেগেছে তা আমরা জানিনা। আমার ঘরের দুজন ভাড়াটিয়া রিনা বেগম এবং মিনা বেগমের দোকান ও আমার একটি ঘর আগুনে পুড়ে গেছে। আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করব।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed